আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪০৩
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৪০৩. তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনে বলেঃ
أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأَن مُحَمَّدًا عَبده وَرَسُوله اللَّهُمَّ صل على مُحَمَّد وبلغه دَرَجَة الْوَسِيلَة عنْدك واجعلنا فِي شَفَاعَته يَوْم الْقِيَامَة
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ-এর প্রতি রহমত নাযিল কর এবং তোমার নিকট তাঁর ওয়াসিলার মর্যাদা বুলন্দ কর। কিয়ামতের দিন তাঁর শাফাআত আমাদের জন্য নির্ধারণ করো।" তার জন্য শাফাআত অবধারিত।
(হাদীসটির সনদে ইসহাক ইবন আবদুল্লাহ ইবন ফায়সাল নামে একজন রাবী রয়েছেন। তিনি সাধারণ সনদে হাদীস বর্ণনাকারী।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
403 - وَرَوَاهُ فِي الْكَبِير أَيْضا وَلَفظه قَالَ من سمع النداء فَقَالَ أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأَن مُحَمَّدًا عَبده وَرَسُوله اللَّهُمَّ صل على مُحَمَّد وبلغه دَرَجَة الْوَسِيلَة عنْدك واجعلنا فِي شَفَاعَته يَوْم الْقِيَامَة وَجَبت لَهُ الشَّفَاعَة
وَفِيه إِسْحَاق بن عبد الله بن كيسَان وَهُوَ لين الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান