আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪০৬
অধ্যায়ঃ নামাজ
ইকামত দেওয়ার প্রতি অনুপ্রেরণা
৪০৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন আসমানের (রহমতের) দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দু'আ কবুল করা হয়।
(আহমদ (রা) ইবন লাহীয়া সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْإِقَامَة
406 - وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا ثوب بِالصَّلَاةِ فتحت أَبْوَاب السَّمَاء واستجيب الدُّعَاء
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة