আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪১০
অধ্যায়ঃ নামাজ
আযানের পর বিনা ওযরে মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪১০. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি মসজিদে আযান শুনতে পেল, পরে সে কোন প্রয়োজন ছাড়াই বেরিয়ে গেল এবং ফিরে এলো না। সে মুনাফিক।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من الْخُرُوج من الْمَسْجِد بعد الْأَذَان لغير عذر
410 - وَرُوِيَ عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أدْركهُ الْأَذَان فِي الْمَسْجِد ثمَّ خرج لم يخرج لحَاجَة وَهُوَ لَا يُرِيد الرّجْعَة فَهُوَ مُنَافِق
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ই'তেকাদী নিফাক নয় বরং আমলী নিফাকের উল্লেখ করা হয়েছে। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে বা এমন কোন কাজ যা না করলে কোনরূপ বিবাদ বিসম্বাদ হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা নিজের বা অন্য কারো মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পাদনের জন্য বাইরে যাওয়া যাবে। মুসাফির ব্যক্তি বাস, ট্রেন বা বিমান না পাওয়ার আশঙ্কা করলে জামা'আতের পূর্বে মসজিদ থেকে চলে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় জামা'আতের নামায না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হবে। আর তা আমলী নিফাক হিসাবে গণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: