আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৩৬
অধ্যায়ঃ নামাজ
মসজিদ পবিত্র রাখা, পবিত্র করা এবং সুগন্ধিময় করার প্রতি অনুপ্রেরণা
৪৩৬. হযরত ওয়াসিলা ইবন আসকা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: তোমরা মসজিদসমূহকে অবোধ শিশু, পাগল, ব্যবসায়ী, হট্টগোল করে শান্তি বিনষ্টকারী, হৈ চৈ করা, বিচার প্রতিষ্ঠা এবং অস্ত্র উত্তোলন করা থেকে পবিত্র রাখবে এবং মসজিদের ফটকগুলো পরিষ্কার করবে এবং জুমু'আর দিন মসজিদ সুগন্ধিময় করবে। তোমরা ঘরের দরজার কাছে ইস্তিঞ্জার জন্য ঢিলা-কুলুখ রাখবে এবং জুমু'আর দিনে শরীরে সুগন্ধি মেখে মসজিদে আসবে।
(ইবন মাজাহ ও তাবারানীর 'কাবীর' গ্রন্থে হযরত আবুদ্‌-দারদা ও আবু উসামা ও ওয়াসিলা (রা) থেকে হাদীসটি বর্ণিত আছে। 'মু'জামুল 'কাবীর' গ্রন্থেও অগ্র-পশ্চাৎ করে মাকহুল সূত্রে হযরত মুআয (রা) থেকে বর্ণিত। তবে তিনি তাঁর নিকট থেকে হাদীসটি শোনেননি।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي تنظيف الْمَسَاجِد وتطهيرها وَمَا جَاءَ فِي تجميرها
436 - وَرُوِيَ عَن وَاثِلَة بن الْأَسْقَع أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ جَنبُوا مَسَاجِدكُمْ صِبْيَانكُمْ وَمَجَانِينكُمْ وشراءكم وَبَيْعكُمْ وَخُصُومَاتكُمْ وَرفع أَصْوَاتكُم وَإِقَامَة حُدُودكُمْ وسل سُيُوفكُمْ وَاتَّخذُوا على أَبْوَابهَا الْمَطَاهِر وَجَمِّرُوهَا فِي الْجمع
رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن أبي الدَّرْدَاء وَأبي أُمَامَة وواثلة وَرَوَاهُ فِي الْكَبِير أَيْضا بِتَقْدِيم وَتَأْخِير من رِوَايَة مَكْحُول عَن معَاذ وَلم يسمع مِنْهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

جمروها أَي بخروها وزنا وَمعنى
tahqiqতাহকীক:তাহকীক চলমান