আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৮২
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮২. হযরত বুরায়দা (র) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে গমনকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও।
(আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয আবদুল আযীম (র) বলেন) হাদীসের সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত। ইমাম ইবন মাজাহ হযরত আনাস (রা) সূত্রে উপরোক্ত শব্দযোগেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
482 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بشر الْمَشَّائِينَ فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَرِجَال إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظ من حَدِيث أنس

হাদীসের ব্যাখ্যা:

রাতের ঘোর অন্ধকার উপেক্ষা করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করা নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের অকাট্য দলীল। এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোকদেরকে আল্লাহ্ তা'আলা তাঁর রাসূলের যবানীতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ্ তা'আলা বান্দার এহেন কাজের পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন পূর্ণ জ্যোতি দান করবেন।
فَبشْرِى لَهُمْ وَطُوْبِي لَهُمْ "তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং সন্তোষ।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: