আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৮০৮
অধ্যায়ঃ নামাজ
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াতের প্রতি ভীতি প্রদর্শন
৮০৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যখন মানুষ থেকে সুতরা বানিয়ে সালাতে দাঁড়ায়, আর কেউ তা অতিক্রম করতে চায়, তখন তার উচিত তাকে গলা ধাক্কা দিয়ে ফিরিয়ে দেওয়া। যদি সে অস্বীকার করে, তবে তার সাথে সে যেন লড়াই করে। কেননা সে (মানবরূপী) শয়তান।
অন্য শব্দযোগে বর্ণিত হয়েছে যে, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন সে তার সামনে দিয়ে কাউকে যেতে দেবে না, বরং যথাসাধ্য তাকে বাধা দেবে। যদি সে তা না মানে, তবে সে যেন তার সাথে লড়াই করে। কেননা সে (মানবরূপী) শয়তান।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। তবে শব্দসমূহ মুসলিমের। আবূ দাউদও অনুরূপ বর্ণনা করেছেন।)

كتاب الصَّلَاة
التَّرْهِيب من الْمُرُور بَين يَدي الْمُصَلِّي
808 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا صلى أحدكُم إِلَى شَيْء يستره من النَّاس فَأَرَادَ أحد أَن يجتاز بَين يَدَيْهِ فليدفع فِي نَحره فَإِن أَبى فليقاتله فَإِنَّمَا هُوَ شَيْطَان
وَفِي لفظ آخر إِذا كَانَ أحدكُم يُصَلِّي فَلَا يدع أحدا يمر بَين يَدَيْهِ وليدرأه مَا اسْتَطَاعَ فَإِن أَبى فليقاتله فَإِنَّمَا هُوَ شَيْطَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد نَحوه

হাদীসের তাখরীজ (সূত্র):
قَوْله وليدرأه بدال مُهْملَة أَي فليدفعه بوزنه وَمَعْنَاهُ