আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৮১৩
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮১৩. হযরত উবাদা ইবন সমিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ (সা) সাতটি বিষয়ে আমাকে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন: তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাদের কেটে টুকরা টুকরা করা হয় অথবা অগ্নি দগ্ধ করা হয় অথবা শূলিবিদ্ধ করা হয়। তোমরা স্বেচ্ছায় সালাত বর্জন করবে না, যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত বর্জন করবে, সে ধর্ম থেকে বেরিয়ে যাবে। তোমরা গুনাহের কাজ করবে না। কেননা তা আল্লাহর ক্রোধের কারণ। তোমরা মদ্যপান করবে না, কেননা তা সকল পাপের মূল। হাদীসের শেষ পর্যন্ত।
(তাবারানী এবং মুহাম্মদ ইবন নাসর 'সালাত' অধ্যায়ে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী এবং মুহাম্মদ ইবন নাসর 'সালাত' অধ্যায়ে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
813 - وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِسبع خِصَال فَقَالَ لَا تُشْرِكُوا بِاللَّه شَيْئا وَإِن قطعْتُمْ أَو حرقتم أَو صلبتم وَلَا تتركوا الصَّلَاة متعمدين فَمن تَركهَا مُتَعَمدا فقد خرج من الْملَّة وَلَا تركبوا الْمعْصِيَة فَإِنَّهَا سخط الله وَلَا تشْربُوا الْخمر فَإِنَّهَا رَأس الْخَطَايَا كلهَا
الحَدِيث
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَمُحَمّد بن نصر فِي كتاب الصَّلَاة بِإِسْنَادَيْنِ لَا بَأْس بهما
الحَدِيث
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَمُحَمّد بن نصر فِي كتاب الصَّلَاة بِإِسْنَادَيْنِ لَا بَأْس بهما