আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮২৪
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮২৪. হযরত বুরায়দা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি সালাত আদায় করবে। কেননা যে সালাত পরিত্যাগ করবে, সে কুফরী করবে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
824 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَكرُوا بِالصَّلَاةِ فِي يَوْم الْغَيْم فَإِنَّهُ من ترك الصَّلَاة فقد كفر
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: