আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮২৬
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮২৬. হযরত যিয়াদ ইবন নু'আয়ম হাযরামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইসলামে আল্লাহ চারটি বস্তু ফরয করেছেন। কেউ যদি তিনটি পালন করে, তবুও তা তার জন্য যথেষ্ট হবে না, যতক্ষণ না সে সবগুলো আমল করে। তাহল: ১. সালাত, ২. যাকাত, ৩. সিয়াম এবং ৪. বায়তুল্লায় হজ্জব্রত পালন।
(আহমদ মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
826 - وَعَن زِيَاد بن نعيم الْحَضْرَمِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع فرضهن الله فِي الْإِسْلَام فَمن أَتَى بِثَلَاث لم يغنين عَنهُ شَيْئا حَتَّى يَأْتِي بِهن جَمِيعًا الصَّلَاة وَالزَّكَاة وَصِيَام رَمَضَان وَحج الْبَيْت
رَوَاهُ أَحْمد وَهُوَ مُرْسل
tahqiqতাহকীক:তাহকীক চলমান