আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৪৩
অধ্যায়ঃ নফল
অধ্যায়: নফল
দিন রাতে বার রাক'আত সুন্নাত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৩. হযরত উম্মু হাবীবা বিনত আবূ সুফয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে মুসলিম বান্দা প্রত্যহ ফরয বাদে বার রাক'আত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। অথবা তিনি বলেছেনঃ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে।

(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ও আবু দাউদ (র) বলেন: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের পর দুই রাক'আত, ইশার পর দুই রাকআত এবং ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে অধিক শব্দযোগে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম এ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। তবে তাঁরা আরো বলেছেনঃ আসরের পূর্বে দুই রাক'আত এবং তারা ইশার পরের দুই রাকআতের কথা উল্লেখ করেন নি। ইমাম নাসাঈ অনুরূপ বর্ণনা করেন। ইমাম ইবন মাজাহ বলেছেন: যোহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত এবং আমার ধারণামতে আসরের পূর্বে দুই রাক'আত। অবশিষ্ট অংশ তিনি ইমাম তিরমিযী-এর অনুরূপ বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على ثِنْتَيْ عشرَة رَكْعَة من السّنة فِي
الْيَوْم وَاللَّيْلَة
843 - عَن أم حَبِيبَة رَملَة بنت أبي سُفْيَان رَضِي الله عَنْهُمَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عبد مُسلم يُصَلِّي لله تَعَالَى فِي كل يَوْم ثِنْتَيْ عشرَة رَكْعَة تَطَوّعا غير فَرِيضَة إِلَّا بنى الله تَعَالَى لَهُ بَيْتا فِي الْجنَّة أَو إِلَّا بني لَهُ بَيت فِي الْجنَّة

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَدَاوُد أَرْبعا قبل الظّهْر وَرَكْعَتَيْنِ بعْدهَا وَرَكْعَتَيْنِ بعد الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْغَدَاة
وَرَوَاهُ بِالزِّيَادَةِ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم إِلَّا أَنهم زادوا وَرَكْعَتَيْنِ قبل الْعَصْر وَلم يذكرُوا رَكْعَتَيْنِ بعد الْعشَاء
وَهُوَ كَذَلِك عِنْد النَّسَائِيّ فِي رِوَايَة وَرَوَاهُ ابْن مَاجَه فَقَالَ وَرَكْعَتَيْنِ قبل الظّهْر وَرَكْعَتَيْنِ أَظُنهُ قبل الْعَصْر
وَوَافَقَ التِّرْمِذِيّ على الْبَاقِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান