আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৪৫
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৫. হযরত আয়েশা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ ফজরের দুই রাক'আত সালাত পৃথিবী
এবং তার মধ্যস্থ যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
মুসলিমের অন্য বর্ণনায় আছেঃ ফজরের দুই রাক'আত সালাত আমার কাছে পৃথিবীর মধ্যস্থ যাবতীয় বস্তুরাজি অপেক্ষা প্রিয়।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
845 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رَكعَتَا الْفجْر خير من الدُّنْيَا وَمَا فِيهَا

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
وَفِي رِوَايَة لمُسلم لَهما أحب إِلَيّ من الدُّنْيَا جَمِيعًا