আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৪৭
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন আমল বলে দিন, যার দ্বারা আল্লাহ আমার উপকার সাধন করবেন। তিনি বললেন: ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাতকে তুমি অপরিহার্য করে নাও। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তাঁর অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তোমরা (কখনো) ফজরের পূর্বের দুই রাক'আত (সুন্নাত) সালাত বর্জন করবে না। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব। আহমদ (র)-এর সূত্রে বর্ণিত আছে যে, ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাতকে তোমরা সংরক্ষণ করবে। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
847 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رجل يَا رَسُول الله دلَّنِي على عمل يَنْفَعنِي الله بِهِ قَالَ عَلَيْك بركعتي الْفجْر فَإِن فِيهَا فَضِيلَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَفِي رِوَايَة لَهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تدعوا الرَّكْعَتَيْنِ قبل صَلَاة الْفجْر فَإِن فيهمَا الرغائب
وروى أَحْمد مِنْهُ وركعتي الْفجْر حَافظُوا عَلَيْهِمَا فَإِن فيهمَا الرغائب