আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৪৯
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ قل هُوَ الله أحد (সূরা ইখলাস) কুরআনের এক-তৃতীয়াংশের সমান এবং قل يَا أَيهَا الْكَافِرُونَ (সূরা কাফিরুন) কুরআনের এক-চতুর্থাংশের সমান। তিনি [রাসূলুল্লাহ (সা) ] ফজরের দুই রাক'আতে এ সূরা দুটি পড়তেন। তিনি বলেছেনঃ এই দুই রাক'আতে রয়েছে লোকদের মুক্তা সংগ্রহের আগ্রহ। অর্থাৎ এই দুই রাক'আতে রয়েছে বিপুল সওয়াব।
(আবু ইয়ালা উত্তম সনদে এবং তাবারানী 'কাবীর' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
849 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم {قل هُوَ الله أحد} الْإِخْلَاص 1 تعدل ثلث الْقُرْآن و {قل يَا أَيهَا الْكَافِرُونَ} الْكَافِرُونَ 1 تعدل ربع الْقُرْآن وَكَانَ يقرؤهما فِي رَكْعَتي الْفجْر وَقَالَ هَاتَانِ الركعتان فيهمَا رغب الدّرّ

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান