আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৫৫
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৫. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) দ্বি-প্রহরের পরে সালাত আদায় করা পসন্দ করতেন। আয়েশা (রা) বলেন, ইয়া রাসুলাল্লাহ। আমি দেখছি আপনি এ সময়ে সালাত আদায় করা পসন্দ করছেন? তিনি বললেন: এ সময়ে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। আর তা এমন সালাত, যা আদম (আ), নূহ (আ) ইবরাহীম (আ),মুসা (আ), ঈসা (আ) প্রমুখ আম্বিয়া কিরাম সংরক্ষণ করতেন।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
855 - وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يسْتَحبّ أَن يُصَلِّي بعد نصف النَّهَار فَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا يَا رَسُول الله إِنِّي أَرَاك تسْتَحب الصَّلَاة هَذِه السَّاعَة قَالَ تفتح فِيهَا أَبْوَاب السَّمَاء وَينظر الله تبَارك وَتَعَالَى بِالرَّحْمَةِ إِلَى خلقه وَهِي صَلَاة كَانَ يحافظ عَلَيْهَا آدم ونوح وَإِبْرَاهِيم ومُوسَى وَعِيسَى صلوَات الله عَلَيْهِم
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
বর্ণনাকারী: