আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৫৭
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৭. হযরত বশীর ইবন সালমান (র) আমর ইবন আনসারী থেকে তাঁর পিতার সূত্রে নবী (সা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বে চার রাকআত (সুন্নাত) সালাত আদায় করল, সে যেন বনূ ইসমাঈলের একটি দাস মুক্ত করল।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আর বশীর পর্যন্ত তাঁর বর্ণনা বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
857 - وَعَن بشير بن سلمَان عَن عَمْرو بن الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى قبل الظّهْر أَرْبعا كَانَ كَعدْل رَقَبَة من بني إِسْمَاعِيل

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته إِلَى بشير ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮৫৭ | মুসলিম বাংলা