আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৬৪
অধ্যায়ঃ নফল
আসরের (ফরযের) পূর্বে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬৪. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবাদের মাঝে বসে ছিলেন, যাঁদের মধ্যে উমর ইবন খাত্তাব (রা)-ও ছিলেন, এমন সময় আমি সেখানে গেলাম এবং আমি তাঁর কথার শেষ অংশ শুনতে পেলাম। রাসূলুল্লাহ (সা) বলেন: যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত আদায় করবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الْعَصْر
864 - وَرُوِيَ عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ جِئْت وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَاعد فِي أنَاس من أَصْحَابه فيهم عمر بن الْخطاب رَضِي الله عَنهُ فأدركت من آخر الحَدِيث وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صلى أَربع رَكْعَات قبل الْعَصْر لم تمسه النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط