আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৭৫
অধ্যায়ঃ নফল
বিতরের সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং যে বিতরের সালাত আদায় করে না, তার বর্ণনা
৮৭৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আশংকা করে যে, সে শেষরাতে উঠতে পারবে না, সে যেন রাতের প্রথমাংশে বিত্র আদায় করে নেয়। আর যার শেষরাতে উঠার নিশ্চিত আশা আছে, সে যেন শেষরাতেই বিতর আদায় করে। কারণ শেষরাতের সালাতে ফিরিশতারা হাযির থাকেন এবং এটি হচ্ছে শ্রেষ্ঠতম মর্যাদার কথা।
(মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْوتر وَمَا جَاءَ فِيمَن لم يُوتر
875 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خَافَ أَن لَا يقوم من آخر اللَّيْل فليوتر أَوله وَمن طمع أَن يقوم آخِره فليوتر آخر اللَّيْل فَإِن صَلَاة آخر اللَّيْل مَشْهُودَة محضورة وَذَلِكَ أفضل
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَغَيرهم
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَغَيرهم
হাদীসের ব্যাখ্যা:
উপরে বর্ণিত হাদীস দ্বারা সালাতুল বিতর সম্পর্কে এই সাধারণ বিধান জানা যায় যে, সালাতুল বিতর রাতের সকল সালাতের পরে আদায় করা উচিত এমন কি নফলেরও পরে। যার শেষ রাতে উঠার ব্যাপারে নিজের প্রতি আস্থা রয়েছে সে যেন প্রথম রাতে সালাতুল বিতর আদায় না করে বরং শেষ রাতে তাহাজ্জুদের সাথে আদায় করে নেয়। আর যার নিজের উপর এই আস্থা নেই সে যেন প্রথম রাতেই তা আদায় করে নেয়। কিন্তু কোন কোন সাহাবীকে রাসূলুল্লাহ ﷺ তাদের অবস্থার প্রতি লক্ষ্য করে প্রথম রাতে সালাতুল বিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। হযরত আবূ হুরায়রা (রা) ঐ সকল অবকাশ প্রাপ্তদের অন্যতম। সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে তাঁর বর্ণনা পাওয়া যায় নবী ﷺ আমাকে কতিপয় বিষয়ের উপদেশ দেন তন্মধ্যে একটি ছিল এই যে, "আমি যেন প্রথম রাতেই সালাতুল বিতর আদায় করে নেই"।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)