আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২২
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২২. হযরত আবূ উমামা বাহিলী (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: কিয়ামুল-লায়ল তোমাদের উপর জরুরী। কেননা এ হচ্ছে তোমাদের পূর্বেকার সৎলোকদের নিয়ম, তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম, গুনাহসমূহের বিমোচনকারী এবং গুনাহ থেকে বাধাদানকারী।
(হাদীসটি ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থে দু'আ অধ্যায়ে, ইবন আবিদ-দুনিয়া 'তাহাজ্জুদ' অধ্যায়ে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ ইমাম বুখারীর শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
922 - وَعَن أبي أُمَامَة الْبَاهِلِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم بِقِيَام
اللَّيْل فَإِنَّهُ دأب الصَّالِحين قبلكُمْ وقربة إِلَى ربكُم ومكفرة للسيئات ومنهاة عَن الْإِثْم
رَوَاهُ التِّرْمِذِيّ فِي كتاب الدُّعَاء من جَامعه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب التَّهَجُّد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم كلهم من رِوَايَة عبد الله بن صَالح كَاتب اللَّيْث رَحمَه الله
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে তাহাজ্জুদ সালাতের চারটি বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে। ১. তাহাজ্জুদ সালাত পূর্ববর্তী নেক্কারদের তরীকা ও প্রতীক, ২. আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম এবং (৩) ও (৪) গুনাহ বিমোচন করে এবং গুনাহ থেকে ফিরিয়ে রাখে। প্রকৃতপক্ষে তাহাজ্জুদের সালাত এক বিরাট সম্পদ। হযরত জুনায়দ বাগদাদী (র.) সম্পর্কে কথিত আছে যে, তাঁর ইন্তিকালের পর কিছু সংখ্যক লোক তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল আপনার প্রতিপালক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। জবাবে তিনি বললেনঃ হাকীকত ও মা'আরিফাতের উচুঁউচু দরজার যে সবকাজ আমি দুনিয়াতে করেছিলাম তা আমার কোন উপকারে আসেনি, বরং মধ্যরাতে যে সালাত আদায় করেছিলাম তা-ই কাজে লেগেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: