আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৫২
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৫২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সংরক্ষণ করে, সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। যে ব্যক্তি রাতে একশ আয়াত তিলাওয়াত করবে, সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। অথবা তিনি বলেছেন তাকে কানিতীনের অন্তর্ভুক্ত করা হবে।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযামার রিওয়ায়াতে আছে, তিনি বলেছেন: যে ব্যক্তি রাতে সালাতে একশ আয়াত তিলাওয়াত করবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না। আর যে ব্যক্তি রাতে সালাতে দুশো আয়াত তিলাওয়াত করবে, তাকে মুখলিসদের অন্তর্ভুক্ত করা হবে।)
হাকিম বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তিনি বলেছেনঃ যে ব্যক্তি রাতে দশ আয়াত তিলাওয়াত করবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না।

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
952 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حَافظ على هَؤُلَاءِ الصَّلَوَات المكتوبات لم يكن من الغافلين وَمن قَرَأَ فِي لَيْلَة مائَة آيَة لم يكْتب من الغافلين أَو كتب من القانتين
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَلَفظه وَهُوَ رِوَايَة لِابْنِ خُزَيْمَة أَيْضا قَالَ من صلى فِي لَيْلَة بِمِائَة آيَة لم يكْتب من الغافلين وَمن صلى فِي لَيْلَة بِمِائَتي آيَة كتب من القانتين المخلصين
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم
وَفِي رِوَايَة لَهُ قَالَ فِيهَا على شَرط مُسلم أَيْضا من قَرَأَ عشر آيَات فِي لَيْلَة لم يكْتب من الغافلين