আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৬৯
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৬৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধায়
سُبْحَانَ الله وَبِحَمْدِهِ আল্লাহরই পবিত্রতা ও তাঁরই প্রশংসা।" একশবার পাঠ করে, সে কিয়ামতের দিন সর্বাধিক নেকী নিয়ে উপস্থিত হবে। তবে ঐ ব্যক্তিই তার সমান সওয়াব পাবে, যে তার মত পাঠ করেছে অথবা আরো অধিক। (মুসলিম নিজ শব্দযোগে, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন। আবু দাউদ শরীফে বর্ণিত আছে, سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ "আল্লাহর মহান সত্তার পবিত্রতা ও তাঁরই প্রশংসা।" ইবন আবূ দুনিয়া ও হাকিম এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। তাঁর শব্দমালা হলঃ যে ব্যক্তি সকাল-সন্ধ্যায়: سُبْحَانَ الله وَبِحَمْدِهِ আল্লাহর পবিত্রতা ও তাঁরই প্রশংসা" একশবার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনাপুঞ্জের চেয়েও অধিক হয়, তাও ক্ষমা করে দেওয়া হবে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
969 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ حِين يصبح وَحين يُمْسِي سُبْحَانَ الله وَبِحَمْدِهِ مائَة مرّة لم يَأْتِ أحد يَوْم الْقِيَامَة بِأَفْضَل مِمَّا جَاءَ بِهِ إِلَّا أحد قَالَ مثل مَا قَالَ أَو زَاد عَلَيْهِ

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَعِنْده سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَلَفظه من قَالَ إِذا أصبح مائَة مرّة وَإِذا أَمْسَى مائَة مرّة سُبْحَانَ الله وَبِحَمْدِهِ غفرت ذنُوبه وَإِن كَانَت أَكثر من زبد الْبَحْر
tahqiqতাহকীক:তাহকীক চলমান