আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৭৩
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৭৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় এই দু'আ পাঠ করবে:
اللَّهُمَّ إِنِّي أَصبَحت أشهدك وَأشْهد حَملَة عرشك وملائكتك وَجَمِيع خلقك أَنَّك أَنْت لَا إِلَه إِلَّا أَنْت وَأَن مُحَمَّدًا عَبدك وَرَسُولك
"হে আল্লাহ! আমি তোমাকে সাক্ষী রেখে সকাল করলাম ও তোমার আরশ বহনকারী ফিরিশতা-কে সাক্ষী রাখলাম এবং তোমার ফিরিশতাকুলকে ও তোমার সমস্ত সৃষ্টিকুলকে, নিশ্চয়ই তুমি আল্লাহ। তুমি ব্যতীত কোন ইলাহ্ নেই। আর মুহাম্মাদ তোমার বান্দা ও রাসূল।"
পাঠ করবে, আল্লাহ তা'আলা তার এক-চতুর্থাংশ জাহান্নাম থেকে মুক্ত করবেন। আর যে ব্যক্তি দুইবার পাঠ করবে, আল্লাহ তার অর্ধেক জাহান্নাম থেকে মুক্ত করবেন। আর যে ব্যক্তি তিনবার পাঠ করবে, আল্লাহ তার তিন-চতুর্থাংশ মুক্ত করবেন। আর যে ব্যক্তি চারবার পাঠ করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। (আবূ দাউদ, নিজ শব্দযোগে এবং তিরমিযীও অনুরূপ বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেনঃ এ হাদীসটি হাসান। নাসাঈ শরীফে إِلَّا أَنْت শব্দের পরে وَحدك لَا شريك لَك তুমি এক, তোমার কোন শরীফে নেই" বাড়ানো হয়েছে। তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তবে তার বর্ণনায় أعتق الله إِلَى آخِره নেই। তবে তাঁর বর্ণনায় এসেছেঃ অদ্য তোমার যে গুনাহ হয়, আল্লাহ তা তোমাকে ক্ষমা করে দেবেন। আর যদি সে সন্ধ্যাবেলা তা পাঠ করে, তাহলে আল্লাহ তা'আলা তাকে রাতের মুসীবত থেকে রক্ষা করবেন। ইমাম তিরমিযীও অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
973 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يصبح أَو يُمْسِي اللَّهُمَّ إِنِّي أَصبَحت أشهدك وَأشْهد حَملَة عرشك وملائكتك وَجَمِيع خلقك أَنَّك أَنْت لَا إِلَه إِلَّا أَنْت وَأَن مُحَمَّدًا عَبدك وَرَسُولك أعتق الله ربعه من النَّار فَمن قَالَهَا مرَّتَيْنِ أعتق الله نصفه من النَّار وَمن قَالَهَا ثَلَاثًا أعتق الله ثَلَاثَة أَرْبَاعه من النَّار فَإِن قَالَهَا أَرْبعا أعْتقهُ الله من النَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ بِنَحْوِهِ وَقَالَ حَدِيث حسن وَالنَّسَائِيّ وَزَاد فِيهِ بعد إِلَّا أَنْت وَحدك لَا شريك لَك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
وَلم يقل أعتق الله إِلَى آخِره وَقَالَ إِلَّا غفر الله لَهُ مَا أصَاب من ذَنْب فِي يَوْمه ذَلِك فَإِن قَالَهَا إِذا أَمْسَى غفر الله لَهُ مَا أصَاب فِي ليلته تِلْكَ
وَهُوَ كَذَلِك عِنْد التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান