আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০০২
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০২. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু নবী (সা) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। যতদিন আমি জীবিত থাকব, কখনো তা ছাড়ব না। তা হলঃ ১. প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করা, ২. চাশতের সালাত আদায় করা এবং ৩. বিত্র সালাত আদায় না করা পর্যন্ত ঘুমিয়ে না পড়া।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1002 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي حَبِيبِي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث لن أدعهن مَا عِشْت بصيام ثَلَاثَة أَيَّام من كل شهر وَصَلَاة الضُّحَى وَأَن لَا أَنَام إِلَّا على وتر

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান