আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০০৪
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০৪. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) একটি অভিযান প্রেরণ করেন। তারা বিপুল গণীমত সামগ্রী নিয়ে অল্প সময়ের মধ্যে ফিরে আসে। লোকেরা তাদের যুদ্ধের সফলতা, অধিক গণীমত লাভ ও দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে বলাবলি করছিল। তখন রাসূলুল্লাহ (সা) বললেনঃ আমি তোমাদের যুদ্ধে জয়লাভ, বিপুল গণীমত সামগ্রী লাভ এবং দ্রুত প্রত্যাবর্তনকারীর চেয়ে আরো অধিক সাফল্য বয়ে আনতে পারে এমন বিষয়ে কি বলব না? এরপর তিনি বলেনঃ যে ব্যক্তি উযূ করে মসজিদে গিয়ে চাশতের সালাত আদায় করে, সে যুদ্ধে জয়লাভ, বিপুল গণীমত সামগ্রী লাভ এবং দ্রুত প্রত্যাবর্তনকারী (যোদ্ধা) অপেক্ষা (সওয়াবের দিক থেকে) অধিক নিকটবর্তী।
(ইবন লাহীয়া সূত্রে আহমদ এবং তাবারানী উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(ইবন লাহীয়া সূত্রে আহমদ এবং তাবারানী উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1004 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ بعث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَرِيَّة فغنموا وأسرعوا الرّجْعَة فَتحدث النَّاس بِقرب مغزاهم وَكَثْرَة غنيمتهم وَسُرْعَة رجعتهم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على أقرب مِنْهُم مغزى وَأكْثر غنيمَة وأوشك رَجْعَة من تَوَضَّأ ثمَّ غَدا إِلَى الْمَسْجِد لسبحة الضُّحَى فَهُوَ أقرب مِنْهُم مغزى وَأكْثر غنيمَة وأوشك رَجْعَة
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد