আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০০৭
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০৭. হযরত আবুদ-দারদা ও আবু যর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। আল্লাহ তা'আলা বলেনঃ হে বনী
আদম! তুমি দিনের প্রথমাংশে আমার জন্য চার রাক'আত সালাত আদায়ে নিজকে অপারগ মনে করো না, (তাহলে) আমি তোমার দিনের শেষাংশের জন্য যথেষ্ট হব।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেনঃ এ হাদীসটি হাসান-গরীব।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এ হাদীসের সনদে ইসমাঈল ইবন আয়্যাশ বর্ণনাকারী রয়েছেন। তিনি সিরীয় রাবীদের একজন। আহমদ হযরত আবুদ-দারদা (রা) থেকে এককভাবে বর্ণনা করেন। উক্ত হাদীসের সকল বর্ণনাকারী বিশ্বস্ত। আবু দাউদ নাঈম ইবন হাম্মাদ থেকে হাদীসটি বর্ণনা করেন।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1007 - وَعَن أبي الدَّرْدَاء وَأبي ذَر رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الله تبَارك وَتَعَالَى أَنه قَالَ يَا ابْن آدم لَا تعجزني من أَربع رَكْعَات من أول النَّهَار أكفك آخِره
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ فِي إِسْنَاده إِسْمَاعِيل بن عَيَّاش وَلكنه إِسْنَاد شَامي وَرَوَاهُ أَحْمد عَن أبي الدَّرْدَاء وَحده وَرُوَاته كلهم ثِقَات وَرَوَاهُ أَبُو دَاوُد من حَدِيث نعيم بن همار

বর্ণনাকারী: