আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৩৭
অধ্যায়ঃ সদকা
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৩৭. ইস্পাহানী সূত্রে হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সুদখোর, সুদদাতা, এর সাক্ষী, এর লেখক, উল্কী অংকনকারী এবং যে অংকন করায়, যে যাকাত আদায় করে না, যে ব্যক্তি তালাকের চুক্তিতে বিয়ে করে এবং যে এরূপ বিয়ে দেয়, রাসূলুল্লাহ (সা) তাদের প্রতি অভিসম্পাত করেছেন।
كتاب الصَّدقَات
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1137 - وروى الْأَصْبَهَانِيّ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل الرِّبَا وموكله وَشَاهده وكاتبه والواشمة والمستوشمة ومانع الصَّدَقَة والمحلل والمحلل لَهُ

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান