আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯৭
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৭. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: নিশ্চয়ই সদকা তার দাতার কবরের উত্তাপ দূর করে দেবে। আর মু'মিন ব্যক্তি কিয়ামতের দিন তার দানের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কাবীরে' ও বায়হাকী বর্ণনা করেছেন। এর সনদে ইব্‌নু লাহিয়া নামে একজন বিতর্কিত রাবী আছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1297 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الصَّدَقَة لتطفىء عَن أَهلهَا حر
الْقُبُور وَإِنَّمَا يستظل الْمُؤمن يَوْم الْقِيَامَة فِي ظلّ صدقته

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ وَفِيه ابْن لَهِيعَة

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে অনেক পুণ্যকর্ম সম্পর্কে বলা হয়েছে যে, কিয়ামতের দিন এ আমলসমূহ ছায়া লাভের ওসীলা হবে। এ হাদীসে সদাকা সম্পর্কে বলা হয়েছে যে, কিয়ামতের দিন এর একটি বরকত এ প্রকাশিত হবে যে, দানকারীর জন্য তার এ দান ছায়ানীড় হয়ে যাবে-যা ঐ দিনের উত্তাপ ও প্রচণ্ড গরম থেকে তাকে রক্ষা করবে। আল্লাহ্ তা'আলা এসব বাস্তব বিষয়ের বিশ্বাস ও সেই অনুযায়ী আমল করার সৌভাগ্য আমাদেরকে নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান