আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫০০
অধ্যায়ঃ রোযা
পুণ্যলাভের আশায় রমযানের রোযা পালন ও রমযানের রাতসমূহে বিশেষত লায়লাতুল কদরে
ইবাদতের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৫০০. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: নিশ্চয়ই রমযান মাস আমার উম্মতের মাস। তাদের রোগীগণ রুগ্ন হলে তারা তাদেরকে দেখতে যায়। কোন মুসলমান যখন রোযা রাখে, তখন সে মিথ্যাচার করে না এবং পরনিন্দা করে না। তার ইফতার হয় পবিত্র। সে আপন ফরযসমূহের হিফাযতের উদ্দেশ্যে অন্ধকারে নামাযের দিকে যায়। এমন ব্যক্তি আপন গুনাহ থেকে এমনভাবে বেরিয়ে আসে, যেমন সাপ তার পুরনো দেহাবরণ থেকে বেরিয়ে আসে।
(এ হাদীসটি আবুশ শায়খ বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام رَمَضَان احتسابا وَقيام ليله سِيمَا لَيْلَة الْقدر وَمَا جَاءَ فِي فَضله
1500- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن شهر رَمَضَان شهر أمتِي يمرض مريضهم فيعودونه فَإِذا صَامَ مُسلم لم يكذب وَلم يغتب وفطره طيب سعى إِلَى العتمات محافظا على فَرَائِضه خرج من ذنُوبه كَمَا تخرج الْحَيَّة من سلخها

رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান