আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬০৮
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬০৮. হযরত জাবির (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এক সফরে ছিলেন। তিনি দেখলেন যে, এক ব্যক্তির নিকট অনেক লোকজন সমবেত হয়ে তাকে ঘিরে আছে এবং তাকে ছায়া দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছে? লোকেরা বলল, এ একজন রোযাদার ব্যক্তি। রাসূলুল্লাহ ﷺ তখন বললেন, এটা কোন পুণ্যের কাজ নয় যে, তোমরা সফরে রোযা রাখবে।
অপর এক বর্ণনায় এ অতিরিক্তটুকুও রয়েছে: আল্লাহ্ তোমাদেরকে যে সুবিধা দিয়েছেন, তোমরা তা গ্রহণ কর।
অন্য আরেক বর্ণনায় রয়েছে: সফরে রোযা পালনে কোন পুণ্য নেই।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)

كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1608- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر فَرَأى رجلا قد اجْتمع النَّاس عَلَيْهِ وَقد ظلل عَلَيْهِ فَقَالَ مَا لَهُ قَالُوا رجل صَائِم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ الْبر أَن
تَصُومُوا فِي السّفر
زَاد فِي رِوَايَة وَعَلَيْكُم بِرُخْصَة الله الَّتِي رخص لكم
وَفِي رِوَايَة لَيْسَ من الْبر الصَّوْم فِي السّفر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
تَصُومُوا فِي السّفر
زَاد فِي رِوَايَة وَعَلَيْكُم بِرُخْصَة الله الَّتِي رخص لكم
وَفِي رِوَايَة لَيْسَ من الْبر الصَّوْم فِي السّفر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ