আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫১
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: রোযা কেবল পানাহার ত্যাগের নয়, বরং রোযা হচ্ছে বেহুদা ও অশ্লীল বচন ত্যাগেরও। কেউ যদি তোমাকে গালি দেয় অথবা মূর্খ সুলভ আচরণ করে, তবে তুমি বলে দেবে, আমি রোযাদার, আমি রোযাদার।
(হাদীসটি ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকীমও এটি বর্ণনা করে বলেছেন, যে এ হাদীসটি মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1651- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ الصّيام من الْأكل وَالشرب إِنَّمَا الصّيام من اللَّغْو والرفث فَإِن سابك أحد أَو جهل عَلَيْك فَقل إِنِّي صَائِم إِنِّي صَائِم

رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান