আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৫৩
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫৩. উক্ত হযরত আবু হুরায়রা (রা) সূত্রেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: অনেক রোযাদার রয়েছে, যাদের রোযা নিছক ক্ষুধা বৈ-কিছু নয় এবং এমন অনেক রাত্রি জাগরণকারী (আবিদ) রয়েছে, যাদের রাত্রি জাগরণ, অনিদ্রা ছাড়া আর কিছুই নয়।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। নাসাঈ, ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেন, হাদীসটি বুখারীর মাপকাঠিতে সহীহ। ইবন খুযায়মা ও হাকিমের ভাষ্যটি এরূপ:
অনেক রোযাদার রয়েছে, যাদের রোযায় ক্ষুৎ-পিপাসাই শুধু তাদের ভাগ্যে জোটে। আর অনেক ইবাদতকারী রয়েছে, যাদের ভাগ্যে শুধু রাত্রি জাগরণই জোটে। বায়হাকীও এটি এভাবে বর্ণনা করেনঃ
অনেক ইবাদতকারীর ভাগ্যে শুধু রাত্রি জাগরণই জোটে আর অনেক রোযাদারের ক্ষুৎ-পিপাসাই তাদের রোযার সার হয়।

كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1653- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب صَائِم لَيْسَ لَهُ من صِيَامه إِلَّا
الْجُوع وَرب قَائِم لَيْسَ لَهُ من قِيَامه إِلَّا السهر
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ وَلَفْظهمَا رب صَائِم حَظه من صِيَامه الْجُوع والعطش وَرب قَائِم حَظه من قِيَامه السهر
وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَلَفظه رب قَائِم حَظه من الْقيام السهر وَرب صَائِم حَظه من الصّيام الْجُوع والعطش