আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৬১
অধ্যায়ঃ রোযা
সাদকা-ই-ফিতরের প্রতি উৎসাহ দান ও এর তাকীদ প্রসঙ্গ
১৬৬১. হযরত কাসীর ইবন আবদুল্লাহ আল-মুযানী (রা) থেকে তাঁর পিতা-পিতামহের সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলঃ
قَدْ أَفْلَحَ مَنْ تزكَّى وذكر اسْمَ رَبِّهِ فصلی
অর্থ: নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
তিনি উত্তরে বললেন, এটি সাদকা-ই-ফিতর সম্পর্কে নাযিল হয়েছে। হাদীসটি ইবুন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। (হাফিয বলেন) কাসীর ইবন আবদুল্লাহ্ অনির্ভরযোগ্য।
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَدَقَة الْفطر وَبَيَان تأكيدها
1661- وَعَن كثير بن عبد الله الْمُزنِيّ رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن جده قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن هَذِه الْآيَة {قد أَفْلح من تزكّى وَذكر اسْم ربه فصلى} الْأَعْلَى 41 51
قَالَ أنزلت فِي زَكَاة الْفطر

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ الْحَافِظ كثير بن عبد الله واه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৬৬১ | মুসলিম বাংলা