আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৬৮
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৬৮. বনু লায়স গোত্রের জনৈক মহিলা সুমায়তা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি মদীনায় থেকে মরতে পারে, সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কেননা যে ব্যক্তি মদীনায় মারা যাবে, আমরা তার জন্য সুপারিশ করব অথবা সাক্ষ্য প্রদান করব।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1868- وَعَن الصميتة امْرَأَة من بني لَيْث رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اسْتَطَاعَ مِنْكُم أَن لَا يَمُوت إِلَّا بِالْمَدِينَةِ فليمت بهَا فَإِنَّهُ من يمت بهَا نشفع لَهُ أَو نشْهد لَهُ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ