আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৭৫
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৫. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ(ﷺ)একবার উযূ করলেন। তারপর পানি সরবরাহের ঘরের নিকট তথা সা'দ-এর বাড়ির কাছে কংকরময় স্থানে নামায আদায় করলেন এবং বললেন: হে আল্লাহ। তোমার বন্ধু, তোমার বান্দা ও তোমার নবী ইবরাহীম (আ) তোমার নিকট মক্কাবাসীদের জন্য দু'আ করেছিলেন। আমি মুহাম্মদ তোমার বান্দা ও রাসূল। আমি তোমার নিকট মদীনাবাসীর জন্য ঐরূপ দু'আ করছি যেরূপ ইবরাহীম (আ) মক্কাবাসীর জন্য করেছিলেন। আমি তোমার কাছে দু'আ করছি যে, মদীনাবাসীর পরিমাপ-পাত্র ও তাদের উৎপন্নজাত ফসলসমূহে তুমি বরকত দান কর। আল্লাহ্! মক্কা যেরূপ আমার কাছে প্রিয়, মদীনাকেও তুমি এরূপ প্রিয় করে দাও, আর এর মহামারীকে তুমি 'খুম' অঞ্চলে নিয়ে যাও। হে আল্লাহ! আমি এর দু'প্রান্তকে হারাম ঘোষণা করলাম, যেমন তুমি ইবরাহীম (আ)-এর মুখে মক্কার হরমকে হারাম ঘোষণা করেছ।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীদের মতই।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1875- وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَوَضَّأ ثمَّ صلى بِأَرْض سعد بِأَرْض الْحرَّة عِنْد بيُوت السقيا ثمَّ قَالَ اللَّهُمَّ إِن إِبْرَاهِيم خَلِيلك وَعَبْدك وَنَبِيك دعَاك لاهل مَكَّة وَأَنا مُحَمَّد عَبدك وَرَسُولك أَدْعُوك لاهل الْمَدِينَة مثل مَا دعَاك بِهِ إِبْرَاهِيم لمَكَّة ندعوك أَن تبَارك لَهُم فِي صاعهم ومدهم وثمارهم
اللَّهُمَّ حبب إِلَيْنَا الْمَدِينَة كَمَا حببت إِلَيْنَا مَكَّة وَاجعَل مَا بهَا من وباء بخم
اللَّهُمَّ إِنِّي حرمت مَا بَين لابتيها كَمَا حرمت على لِسَان إِبْرَاهِيم الْحرم

رَوَاهُ أَحْمد وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح

হাদীসের তাখরীজ (সূত্র):

خم بِضَم الْخَاء الْمُعْجَمَة وَتَشْديد الْمِيم اسْم غيضة بَين الْحَرَمَيْنِ قَرِيبا من الْجحْفَة لَا يُولد بهَا أحد فيعيش إِلَى أَن يَحْتَلِم إِلَّا أَن يرتحل عَنْهَا لشدَّة مَا بهَا من الوباء والحمى بدعوة النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وأظن غَدِير خم مُضَافا إِلَيْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান