আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৮১
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৮১. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী(ﷺ) দু'আ করে বলেছিলেনঃ হে আল্লাহ! তুমি আমাদের পরিমাপ-পাত্র ও বাটখারায় বরকত দান কর! আমাদের সিরিয়া ও ইয়েমেনে বরকত দান কর। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী! আমাদের ইরাকেও। তিনি বললেন, সেখানে তো শয়তানের প্রভাব ও ফিতনার আগুন রয়েছে। আর কঠোরতা রয়েছে পূর্বে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1881- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ دَعَا نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ اللَّهُمَّ بَارك لنا فِي صاعنا ومدنا وَبَارك لنا فِي شامنا ويمننا فَقَالَ رجل من الْقَوْم يَا نَبِي الله وعراقنا
قَالَ إِن بهَا قرن الشَّيْطَان وتهيج الْفِتَن وَإِن الْجفَاء بالمشرق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
قَالَ إِن بهَا قرن الشَّيْطَان وتهيج الْفِتَن وَإِن الْجفَاء بالمشرق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
হাদীসের তাখরীজ (সূত্র):
قرن الشَّيْطَان قيل مَعْنَاهُ أَتبَاع الشَّيْطَان وأشياعه وَقيل شدته وقوته وَمحل ملكه وتصريفه وَقيل غير ذَلِك