আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৯১
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৯১. হযরত সালামা ইবনুল আক্ওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বন্য পশুর প্রতি তীর নিক্ষেপ করতাম এবং এগুলো শিকার করে এর গোশ্ত রাসূলুল্লাহ্(ﷺ) -কে হাদিয়া দিতাম। রাসূলুল্লাহ(ﷺ) বললেন, তুমি যদি এগুলো শিকার করতে 'আকীক পর্যন্ত যেতে, তাহলে তোমার যাত্রার সময় আমি তোমাকে এগিয়ে দিতে যেতাম এবং তোমার ফেরার সময় অগ্রে গিয়ে সাক্ষাত করতাম। কেননা আমি 'আকীককে ভালবাসি।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর'-এ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1891- وَعَن سَلمَة بن الْأَكْوَع رَضِي الله عَنهُ قَالَ كنت أرمي الْوَحْش وأصيدها وأهدي لَحمهَا إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما لَو كنت تصيدها بالعقيق لشيعتك إِذا ذهبت وتلقيتك إِذا جِئْت فَإِنِّي أحب العقيق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن