আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৯৯
অধ্যায়ঃ হজ্জ
মদীনাবাসীকে ভীতি প্রদর্শন অথবা তাঁদের অনিষ্ট সাধনের ইচ্ছা প্রসঙ্গে সতর্কবাণী
১৮৯৯. নাসাঈ ও তাবারানী হযরত সায়িব ইব্ন খাল্লাদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ হে আল্লাহ! যে ব্যক্তি মদীনাবাসীর উপর যুলুম করে এবং তাদেরকে ভীতি প্রদর্শন করে, তুমি তাকে ভীতি প্রদর্শন কর। আর তার উপর আল্লাহ্, ফিরিশতাকুল ও সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ্ তার কোন ফরয ও নফল ইবাদত গ্রহণ করবেন না।
كتاب الْحَج
التَّرْهِيب من إخافة أهل الْمَدِينَة أَو إرادتهم بِسوء
1899- وروى النَّسَائِيّ وَالطَّبَرَانِيّ عَن السَّائِب بن خَلاد رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ من ظلم أهل الْمَدِينَة وأخافهم فأخفه وَعَلِيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ صرفا وَلَا عدلا