আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৯০২
অধ্যায়ঃ হজ্জ
মদীনাবাসীকে ভীতি প্রদর্শন অথবা তাঁদের অনিষ্ট সাধনের ইচ্ছা প্রসঙ্গে সতর্কবাণী
১৯০২. হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ্। মদীনাবাসীর উপর কেউ অতর্কিত সৈন্য প্রেরণ করলে তুমিই তাদের জন্য যথেষ্ট হয়ে যেয়ো। আর কেউ মদীনার অনিষ্ট সাধন করতে চাইলে আল্লাহ্ তাকে এমনভাবে গালিয়ে দেবেন যেমন লবণ পানিতে গলে যায়।
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। সহীহতেও অনুরূপ একটি বর্ণনা রয়েছে।)
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেছেন। সহীহতেও অনুরূপ একটি বর্ণনা রয়েছে।)
كتاب الْحَج
التَّرْهِيب من إخافة أهل الْمَدِينَة أَو إرادتهم بِسوء
1902- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ اكفهم من دهمهم ببأس يَعْنِي أهل الْمَدِينَة وَلَا يريدها أحد بِسوء إِلَّا أذابه الله كَمَا يذوب الْملح فِي المَاء
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَآخر فِي الصَّحِيح بِنَحْوِهِ وَتقدم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَآخر فِي الصَّحِيح بِنَحْوِهِ وَتقدم
হাদীসের তাখরীজ (সূত্র):
دهمهم محركة أَي غشيهم بِسُرْعَة وَالله أعلم