আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯০৫
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে

১৯০৫. হযরত ফাযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক ব্যক্তির মৃত্যু তার আমলে সমাপ্তি ঘটায়, কিন্তু আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে প্রতীক্ষারত ব্যক্তি এর ব্যতিক্রম। কেননা তার আমলকে কিয়ামত পর্যন্ত বর্ধিত করা হতে থাকে এবং তাকে কবরের বিপর্যয় থেকে নিরাপদে রাখা হয়।
(হাদীসটি আবু দাউদ এবং তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও সহীহ। হাকিম এ হাদীসটি তাঁর সংকলনে বর্ণনা করে বলেন, মুসলিম-এর শর্তানুযায়ী হাদীসটি সহীহ। ইব্ন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন এবং তিনি হাদীসটির শেষাংশে যুক্ত করেছেন যে, 'ফাযালা ইবন উবায়দ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুজাহিদ ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে।' এ সংযুক্তিটুকু তিরমিযীর কোন কোন সংস্করণেও বর্ণিত হয়েছে।)

كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل

1905- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل ميت يخْتم على عمله إِلَّا المرابط فِي سَبِيل الله فَإِنَّهُ ينمى لَهُ عمله إِلَى يَوْم الْقِيَامَة ويؤمن من فتْنَة الْقَبْر
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَابْن حبَان فِي صَحِيحه
وَزَاد فِي آخِره قَالَ وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْمُجَاهِد من جَاهد نَفسه لله عز وَجل
وَهَذِه الزِّيَادَة فِي بعض نسخ التِّرْمِذِيّ