আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯২৭
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে প্রহরাকার্যে উৎসাহ দান প্রসঙ্গে
১৯২৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন: আল্লাহর রাহে এক রাতের প্রহরা পরিবার-পরিজনের সাথে এক হাজার বছর দিনে রোযা ও রাতে ইবাদত করার চেয়েও উত্তম। তিনশত ষাট দিনে এক বছর আর একটি দিন হবে একহাজার বছরের সমপরিমাণ।
(হাদীসটি ইব্‌ন মাজাহ বর্ণনা করেছেন। সম্ভবত হাদীসটি মাওযূ।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الحراسة فِي سَبِيل الله تَعَالَى
1927- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول حرس لَيْلَة فِي سَبِيل الله أفضل من صِيَام رجل وقيامه فِي أَهله ألف سنة السّنة ثَلَاثمِائَة يَوْم وَسِتُّونَ يَوْمًا الْيَوْم كألف سنة

رَوَاهُ ابْن مَاجَه وَيُشبه أَن يكون مَوْضُوعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান