আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৮২
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮২. হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তাআলা সেই ব্যক্তি ও দোযখের মধ্যে এমন এক খন্দকের ব্যবধান সৃষ্টি করে দেন, যা আসমান ও যমীনের মধ্যকার ব্যবধানের মত (প্রশস্ত)।
(হাদীসটি তিরমিযী ওয়ালীদ ইবন জামীল থেকে এবং ওয়ালীদ ইবন জামীল কাসিম থেকে এবং কাসিম আবূ উমামা থেকে বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1982- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ يَوْمًا فِي سَبِيل الله جعل الله بَينه وَبَين النَّار خَنْدَقًا كَمَا بَين السَّمَاء وَالْأَرْض

رَوَاهُ التِّرْمِذِيّ عَن الْوَلِيد بن جميل عَن الْقَاسِم عَنهُ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান