আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৮৪
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮৪. হযরত সাহল ইবন মুয়ায থেকে তাঁর পিতা (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর পথের নামায, রোযা ও যিকিরের সওয়ার এতে অর্থ ব্যয়ের সওয়াব থেকে সাতশ গুণ বাড়িয়ে দেয়া হয়।
(হাদীসটি আবু দাউদ যুবান সূত্রে সাহল থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1984- وَعَن سهل بن معَاذ عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الصَّلَاة وَالصِّيَام وَالذكر يُضَاعف على النَّفَقَة فِي سَبِيل الله بسبعمائة ضعف

رَوَاهُ أَبُو دَاوُد من طَرِيق زبان عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান