আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪১৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন বললেনঃ তোমার ঢালের আশ্রয় গ্রহণ কর। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোন শত্রু এসে পড়েছে কি? তিনি বললেন, না; বরং আমি তোমাদের জাহান্নাম থেকে রক্ষাকারী ঢালের কথা বলছি। তোমরা বল, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর। কেননা এগুলো কিয়ামতের দিন তোমাদের অগ্রে ও পশ্চাতে (তোমাদের রক্ষাকারী হয়ে) আসবে। আর এগুলো হল স্থায়ী সৎকর্ম।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম এবং বায়হাকীও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। তাবারানীর বর্ণনায় 'আওসাত' গ্রন্থে 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ'-ও উল্লিখিত হয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2413- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خُذُوا جنتكم
قَالُوا يَا رَسُول الله عَدو حضر قَالَ لَا وَلَكِن جنتكم من النَّار
قُولُوا سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر فَإِنَّهُنَّ يَأْتِين يَوْم الْقِيَامَة مجنبات ومعقبات وَهن الْبَاقِيَات الصَّالِحَات

رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم
جنتكم بِضَم الْجِيم وَتَشْديد النُّون أَي مَا يستركم ويقيكم
ومجنبات بِفَتْح النُّون أَي مُقَدمَات أمامكم وَفِي رِوَايَة الْحَاكِم منجيات بِتَقْدِيم النُّون على الْجِيم وَكَذَا رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَزَاد وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
tahqiqতাহকীক:তাহকীক চলমান