আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৪০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ) -কে প্রশ্ন করল, উত্তম দু'আ কোনটি যা দিয়ে আমি সালাতে দু'আ করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন ও জিবরাঈল আলাইহিস সালাম অবতরণ করে বলছেন, উত্তম দু'আ যা তুমি সালাতে বলবে সেটি হলঃ
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ , وَلَكَ الْمُلْكُ كُلُّهُ , وَلَكَ الْخَلْقُ كُلُّهُ , وَإِلَيْكَ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ , أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ , وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ "
"হে আল্লাহ! তোমার জন্যই সকল প্রশংসা, তোমার জন্যই সকল রাজত্ব, তোমার জন্যই সকল সৃষ্টি আর তোমার দিকেই সকল বিষয় ফিরে যায়। তোমার নিকট সকল কল্যাণ প্রার্থনা করছি আর তোমার নিকটর সকল অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।"
( এ হাদীসটিও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2440- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي الدُّعَاء خير أَدْعُو بِهِ فِي صَلَاتي قَالَ نزل جِبْرَائِيل عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام فَقَالَ إِن خير الدُّعَاء أَن تَقول فِي الصَّلَاة اللَّهُمَّ لَك الْحَمد كُله وَلَك الْملك كُله وَلَك الْخلق كُله وَإِلَيْك يرجع الْأَمر كُله أَسأَلك من الْخَيْر كُله وَأَعُوذ بك من الشَّرّ كُله

رَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৪০ | মুসলিম বাংলা