আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৫৯. তাবারানী হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণনা করেছেন, হযরত আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাত্রে কুরআনের দশটি আয়াত পাঠ করে নিবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত বলে লিপিবদ্ধ করা হবে না। আর যে ব্যক্তি একশ আয়াত পাঠ করবে, তার জন্য পূর্ণ রাত্রির তাহাজ্জুদ আদায়ের পূণ্য লিখে দেয়া হবে। যে ব্যক্তি দু'শ আয়াত পাঠ করবে, তাকে একনিষ্ঠ বান্দা হিসেবে গণ্য করা হবে। যে ব্যক্তি চার'শ আয়াত পাঠ করবে, তাকে আবিদরূপে গণ্য করা হবে, যে ব্যক্তি পাঁচ'শ আয়াত পাঠ করবে, তাকে হাফিযদের অন্তর্ভুক্ত গণ্য করা হবে। যে ব্যক্তি ছয়শ' আয়াত পাঠ করবে, তাকে বিনীত হিসেবে গণ্য করা হবে। যে ব্যক্তি আটশ' আয়াত পাঠ করবে, তাকে একান্তই অনুগত বান্দাদের মধ্যে গণ্য করা হবে, আর যে ব্যক্তি এক হাজার আয়াত পাঠ করবে। সে একটি 'কিনতার' নিয়ে প্রভাত করবে। এক কিনতার হল বারশ' উকিয়ার সমান, আর একটি উকিয়া আসমান-যমীনের মধ্যস্থিত সবকিছু থেকে উত্তম। অথবা বলেছেনঃ দুনিয়ার সকল কিছু থেকে উত্তম। আর যে ব্যক্তি দু'হাজার আয়াত পাঠ করবে, জান্নাতের অধিকারী লোকদের মধ্যে তার নাম লিখিত হবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2459- وروى الطَّبَرَانِيّ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ عشر آيَات فِي لَيْلَة لم يكْتب من الغافلين وَمن قَرَأَ مائَة آيَة كتب لَهُ قنوت لَيْلَة وَمن قَرَأَ مِائَتي آيَة كتب من القانتين وَمن قَرَأَ أَرْبَعمِائَة آيَة كتب من العابدين وَمن قَرَأَ خَمْسمِائَة آيَة كتب من الحافظين وَمن قَرَأَ سِتّمائَة آيَة كتب من الخاشعين وَمن قَرَأَ ثَمَانمِائَة آيَة كتب من المخبتين وَمن قَرَأَ ألف آيَة أصبح لَهُ قِنْطَار وَالْقِنْطَار ألف وَمِائَتَا أُوقِيَّة وَالْأُوقِية خير مِمَّا بَين السَّمَاء وَالْأَرْض أَو قَالَ خير مِمَّا طلعت عَلَيْهِ الشَّمْس وَمن قَرَأَ ألفي آيَة كَانَ فِي الموجبين
tahqiqতাহকীক:তাহকীক চলমান