আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫০৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শয়তান তোমাদের কারো নিকট এসে বলতে থাকে। এ জিনিসটি কে সৃষ্টি করেছেন? এ জিনিসটি কে সৃষ্টি করেছেন? এমনকি সে বলে উঠেঃ তোমার রবকে কে সৃষ্টি করেছেন? অতএব তোমাদের কেউ যখন এমন অবস্থার সম্মুখীন হয়, তখন সে যেন 'আউযুবিল্লাহ' পাঠ করে নেয় এবং এ খেয়াল থেকে ফিরে আসে।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
মুসলিমের অপর এক বর্ণনায় "امنت بالله ورسوله পড়তে বলা হয়েছে।
আবু দাউদ ও নাসাঈর এক বর্ণনায় বলা হয়েছেঃ তোমরা তখন বলে দাওঃ আল্লাহ্ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি আর তাঁর সমতুল্য কেউ নেই। তারপর বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করবে এবং শয়তান থেকে পানাহ চাইবে।
নাসাঈর এক বর্ণনায়ঃ শয়তান ও তার ফিৎনা থেকে আশ্রয় প্রার্থনা করবে।)

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2504- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي الشَّيْطَان أحدكُم فَيَقُول من خلق كَذَا من خلق كَذَا حَتَّى يَقُول من خلق رَبك فَإِذا بلغه فليستعذ بِاللَّه ولينته
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة لمُسلم فَلْيقل آمَنت بِاللَّه وَرَسُوله
وَفِي رِوَايَة لابي دَاوُد وَالنَّسَائِيّ فَقولُوا الله أحد الله الصَّمد لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد ثمَّ ليتفل عَن يسَاره ثَلَاثًا وليستعذ بِاللَّه من الشَّيْطَان
وَفِي رِوَايَة للنسائي فليستعذ بِاللَّه مِنْهُ وَمن فتنه

হাদীসের ব্যাখ্যা:
শয়তান মানুষের মনে ওয়াসওয়াসার সৃষ্টি করে। কুরআন শরীফে সূরা নাস-এ বলা হয়েছে, জীন শয়তান এবং মানুষ শয়তান মানুষের মনে ওয়াসওয়াসার সৃষ্টি করে। আল্লাহ্ তামাম দুনিয়া, জাহান এবং তার যাবতীয় জিনিসের স্রষ্টা।
ইমাম নাসাঈ, ইমাম আহমদ ও ইবনে হিব্বান রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রা)-এর হাওয়ালা দিয়ে বর্ণনা করেন। আমি (আবু যর) নবী করীম (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেনঃ আবু যর। তুমি কি, নামায পড়েছ? আমি বললাম না। তিনি বললেন: উঠ এবং নামায পড়। তাঁর নির্দেশ মত আমি নামায পড়লাম এবং পরে এসে বসলাম। নবী করীম (ﷺ) বললেনঃ
یا أبا ذر تعوذ بالله من شر شياطين الانس والجن -
-হে আবু যর। মানুষ শয়তান ও জীন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। আমি জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল। মানুষের মধ্যে কি শয়তান হয়? তিনি বললেনঃ হাঁ।
[বিঃদ্রঃ হাদীসে যে ধরনের পরিস্থিতি উল্লেখ করা হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে এবং নিজের মন থেকে ওয়াসওয়াসা দূর করার চেষ্টা করতে হবে।]

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)