আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫১৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১৪. হযরত উম্মে ইসমা আউসীয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন মুসলমান যখন কোন গুনাহ্ করে বসে, ফিরিশতা তখন তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেন।* সে যদি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে নেয়, তবে ফিরিশতা তা লিপিবদ্ধ করেন না এবং কিয়ামতের দিন আল্লাহ্ তাকে শাস্তি দিবেন না।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ।)
*আমল লিপিবদ্ধকারী ফিরিশতা।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ।)
*আমল লিপিবদ্ধকারী ফিরিশতা।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2514- وَعَن أم عصمَة العوصية رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلم يعْمل ذَنبا إِلَّا وقف الْملك ثَلَاث سَاعَات فَإِن اسْتغْفر من ذَنبه لم يَكْتُبهُ عَلَيْهِ وَلم يعذبه الله يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد