আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৫২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৫২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্ (ﷺ) কে এ দু'আটি পাঠ করতে শুনলাম, "হে আল্লাহ! আমি তোমার নিকট তোমার ঐ পবিত্র, পূত বরকতময় ও সর্বাধিক প্রিয় নামটির ওসীলায় প্রার্থনা করছি, যে নামে তোমাকে ডাকা হলে তুমি সাড়া দাও, প্রার্থনা করা হলে তুমি দান কর, দয়া ভিক্ষা করা হলে তুমি দয়া কর এবং বিপদ থেকে পরিত্রাণ চাওয়া হলে তুমি বিপদমুক্ত কর। একদিন তিনি বললেন, হে আয়েশা। তুমি কি জান যে, আল্লাহ আমাকে ঐ নামটি বলে দিয়েছেন, যে নামে তাঁকে ডাকা হলে তিনি সাড়া দেন? আয়েশা বলেন। আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোন। আমাকে তা শিখিয়ে দিন। তিনি বললেন, এটি তোমার জন্য উচিত নয়। আয়েশা বলেন, আমি একটু দূরে সরে গেলাম এবং কিছুক্ষণ বসে থাকলাম। তারপর দাঁড়িয়ে তাঁর মাথায় চুমু খেলাম এবং তাঁকে বললাম, ইয়া রাসুলাল্লাহ্। আমাকে এটি শিখিয়ে দিন। তিনি বললেন, হে আয়েশা। তোমাকে এটি শিক্ষা দেয়া আমার জন্য উচিত নয়। এরদ্বারা তুমি দুনিয়ার কিছু প্রার্থনা করবে, এটি উচিত হবে না। আয়েশা বলেন, আমি উঠে দাঁড়ালাম এবং উযু করে দু'রাকা'আত সালাত আদায় করলাম। তারপর আমি বললামঃ হে আল্লাহ। আমি তোমাকে আল্লাহ বলে ডাকছি, তোমাকে রহমান বলে ডাকছি, তোমাকে পূণ্যময় ও দয়াময় বলে ডাকছি এবং তোমাকে আমার জানা অজানা তাবৎ সুন্দর নামে ডাকছি যে, তুমি আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি দয়া কর। আয়েশা বলেন, রাসুলুল্লাহ (ﷺ) তখন হেসে ফেললেন এবং বললেন, ঐ নামটি তোমার দু'আর মধ্যেই রয়েছে, যে নামগুলো দিয়ে তুমি দু'আ করেছ।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2552- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِاسْمِك الطَّاهِر الطّيب الْمُبَارك الأحب إِلَيْك الَّذِي إِذا دعيت بِهِ أجبْت وَإِذا سُئِلت بِهِ أَعْطَيْت وَإِذا استرحمت بِهِ رحمت وَإِذا استفرجت بِهِ فرجت
قلت فَقَالَ يَوْمًا يَا عَائِشَة هَل علمت أَن الله قد دلَّنِي على الِاسْم الَّذِي إِذا دعِي بِهِ أجَاب قَالَت فَقلت بِأبي أَنْت وَأمي يَا رَسُول الله فعلمنيه قَالَ إِنَّه لَا يَنْبَغِي لَك يَا عَائِشَة
قَالَت فتنحيت وَجَلَست سَاعَة ثمَّ قُمْت فَقبلت رَأسه ثمَّ قلت لَهُ يَا رَسُول الله علمنيه قَالَ إِنَّه لَا يَنْبَغِي لَك يَا عَائِشَة أَن أعلمك إِنَّه لَا يَنْبَغِي أَن تسألي بِهِ شَيْئا للدنيا
قَالَت فَقُمْت فَتَوَضَّأت ثمَّ صليت رَكْعَتَيْنِ ثمَّ قلت اللَّهُمَّ إِنِّي أَدْعُوك الله وأدعوك الرَّحْمَن وأدعوك الْبر الرَّحِيم وأدعوك بأسمائك الْحسنى كلهَا مَا علمت مِنْهَا وَمَا لم أعلم أَن تغْفر لي وترحمني
قَالَت فاستضحك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ قَالَ إِنَّه لفي الْأَسْمَاء الَّتِي دَعَوْت بهَا

رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান