আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৫৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সিজদা অবস্থায়, নামাযের পর ও রাতের শেষ প্রহরে দু'আ করার প্রতি উৎসাহ দান
২৫৫৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা সে মুহূর্তটিতে মহান আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক পরিমাণে দু'আ কর।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الدُّعَاء فِي السُّجُود ودبر الصَّلَوَات وجوف اللَّيْل الْأَخير
2556- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أقرب مَا يكون العَبْد من ربه عز وَجل وَهُوَ ساجد فَأَكْثرُوا الدُّعَاء

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান