আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৫৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সিজদা অবস্থায়, নামাযের পর ও রাতের শেষ প্রহরে দু'আ করার প্রতি উৎসাহ দান
২৫৫৮. হযরত আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ রাতের মধ্য প্রহরে বান্দা আল্লাহর সর্বাধিক নৈকট্যলাভে ধন্য হয়। অতএব এই মুহূর্তটিতে তুমি যদি আল্লাহর স্বরণকারীদের অন্তর্ভুক্ত থাকতে পার, তবে থাক।
(হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তিরমিযীর। তিরমিযী বলেন, হাদীসটি। হাসান-সহীহ। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الدُّعَاء فِي السُّجُود ودبر الصَّلَوَات وجوف اللَّيْل الْأَخير
2558- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أقرب مَا يكون العَبْد من الرب فِي جَوف اللَّيْل فَإِن اسْتَطَعْت أَن تكون مِمَّن يذكر الله فِي تِلْكَ السَّاعَة فَكُن

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান