আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৬৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কোন মানুষের নিজের প্রতি, সন্তানের প্রতি, সেবক-পরিচারক ও সম্পদের প্রতি বদ-দু'আ করার
ব্যাপারে সতর্কবাণী
২৫৬৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি দু'আ এমন যে, এগুলোর কবুলের মধ্যে কোন সন্দেহ নেই। মযলুমের দু'আ, মুসাফির ব্যক্তির দু'আ এবং পুত্রের উপর পিতার বদ-দু'আ।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من دُعَاء الْإِنْسَان على نَفسه وَولده وخادمه وَمَاله
2566- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث دعوات لَا شكّ فِي إجابتهن دَعْوَة الْمَظْلُوم ودعوة الْمُسَافِر ودعوة الْوَالِد على وَلَده

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান